লিড নিউজসিলেট

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৩ যুবলীগ নেতা আহত

সিলেটমিডিয়াডেস্ক :: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার।

রোববার রাত ১০টার দিকে রাজনগরের উদমার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্বাসদের বহনকারী মাইক্রোবাস উদমারপুলে একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে এতে মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন তিনজন।

এই মাইক্রোবাসে করে আব্বাস, সামাদ ও সুজেল কুলাউড়া যাচ্ছিলেন বলে জানা গেছে।। দুর্ঘটনার পর গুরুতর আহত আব্বাস এবং সুজেলকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়।

Related Articles

Back to top button