লিড নিউজ

শাল্লায় রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

শাল্লা প্রতিনিধি : মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

২৪ সেপ্টেস্বর বিকেলে বাংলাদেশ উদীচীশিল্পীগোষ্ঠী শাল্লা উপজেলা শাখা ও বাংলাদেশ মহিলা পরিষদ, শাল্লা উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদশ উদীচীশিল্পীগোষ্ঠী শাল্লা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, কৃষ্ণপুর হাজি আলী আকবর মহাবিদ্যালয়ের অধ্যাপক কানাই লাল সরকার, মহিলা পরিষদ, শাল্লা শাখার সভাপতি কানন বালা সরকার, আজমান গণি তালুকদার প্রমুখ। বক্তাগণ মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্বিচারে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও দেশত্যাগে বাধ্য করার তীব্র প্রতিবাদ জানান এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

Related Articles

Back to top button