লিড নিউজসিলেট বিভাগসুনামগঞ্জ

পানসী রেস্টুরেন্টকে জরিমানা

নিউজ ডেস্ক: ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নোংড়া পরিবেশে খাবার তৈরিসহ নানা অভিযোগে সুনামগঞ্জের কুটুমবাড়ী, পানসীসহ তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের কুটুম বাড়ি, ভাই ভাই ও পানসি রেস্টুরেন্টকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

জানা যায়, খাদ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্য রাখায় শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫ ভাগ টাকা ভোক্তা ওবায়দুর রহমান কুবাদকে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের ভাই ভাই রেস্টুরেন্টকে ৮ হাজার এবং পানসী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবের জেলা সভাপতি আব্দুল আউয়াল, সদর থানার এসআই জিয়াউর রহমান জিয়া প্রমুখ

Related Articles

Back to top button