সিলেট বিভাগ

হঠাৎ কাঁপলো সিলেট

নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প, যা ঘুম ভাঙিয়ে দেয় অনেক মানুষের। ভূমিকম্পটি সকাল প্রায় সাড়ে ৬টার দিকে অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের থৌবাল শহর থেকে প্রায় ৫৯ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ দশমিক ৫ কিলোমিটার।

ভোরের এই কম্পনে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ঝাঁকুনি অনুভূত হয়। কেউ কেউ আতঙ্কে বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি প্রথমে ইউনিভার্সাল টাইম অনুযায়ী রাত ১২টা ২৯ মিনিটে রেকর্ড করা হয়, যা বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার হলেও গভীরতার কারণে এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।

Related Articles

Back to top button