লিড নিউজ

পর্দা উঠল কেমুসাস বইমেলার

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর উদ্যোগে দশদিনব্যাপী দশম কেমুসাস বইমেলা সোমবার থেকে শুরু হয়েছে। নগরীর দরগা গেইটস্থ কেমুসাস প্রাঙ্গণে সোমবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করেন কেমুসাসের সাবেক সভাপতি মো. হারুনুজ্জামান চৌধুরী।

কেমুসাসের সাবেক সভাপতি আমীনুর রশীদ চৌধুরী এর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এ বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য্য প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন।

কেমুসাস সভাপতি ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-লেখক-গবেষক আব্দুল হামিদ মানিক, সাংবাদিক বশির উদ্দিন, রাজনীতিবিদ আ ন ম শফিকুল হক, কেমুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা, সহ-সভাপতি সেলিম আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বই মেলা উপ-কমিটির সদস্য সচিব সৈয়দ মবনু।

Related Articles

Back to top button