লিড নিউজ

সিরিয়ার শিশু হত্যার প্রতিবাদে ‘বেটার ফিউচার বাংলাদেশ’ এর মানববন্ধন ২ মার্চ

নিউজ ডেস্ক: সাম্প্রতিক সিরিয়ার রাজধানী দামেশক এর অদূরে গূতা শহর, যেখানে গত কয়েক দিন ধরে বিমান থেকে অবিরত বোমা বর্ষণ করে যাচ্ছে শিয়া-কাফের শাসক ও তার পৃষ্ঠপোষক রাশিয়া। এই পর্যন্ত ৪০০ জনের বেশি মুসলিম বাসিন্দা শহীদ হয়েছেন এবং ১৫০০ এর বেশি আহত হয়েছেন।
বিশেষভাবে হাসপাতাল-এম্বুল্যান্স লক্ষ্য করে হামলা করা হচ্ছে, যাতে মুসলিমরা বেঁচে গেলেও চিকিৎসা নিতে না পারে। এই সব নৃশংস হত্যাকাণ্ড বন্ধের দাবিতে আগামী ২ মার্চ রোজ (শুক্রবার) সকাল সাড়ে নয়টায় “বেটার ফিউচার বাংলাদেশ” এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব এর সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধন আয়োজন করেছেন শিশু ও সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ হুসাইন (পাভেল)।

উক্ত মানববন্ধন কে সমর্থন জানাতে চট্টগ্রাম শহরের নাম করা সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বৃন্দ উপস্থিত থাকবে। এবং চট্টগ্রাম শহরের সর্বস্তরের তরুণ-যুবকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Related Articles

Back to top button