লিড নিউজ

জুড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ: ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় অপর পক্ষের ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে শিলুয়া গ্রামের ইয়াছিন আলীর পরিবারের সাথে ফাতির আলীর পরিবারের লোকজনের সংঘর্ষ ঘটে।

বিকেলে সিলেট থেকে একটি মাইক্রোবাস সংযোগে ১০/১২ জন যুবক এসে পূর্ব শিলুয়া (খেয়াঘাট) গিয়ে ইয়াছিন আলির মুদি দোকানে “মা ভেরাইটিজ স্টোর” ঢুকে দোকানে থাকা তাঁর ছেলে রুহেল আহমদ কামাল(২২) ও স্কুল পড়ুয়া মেয়ে পলি আক্তার মনি (১০) উপর অতর্কিত হামলা চালায়।

এরপর দোকানে ভাঙচুর চালিয়ে একপর্যায়ে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে দেয়। এতে দোকানে তাকা ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়। হামলায় গুরুতর আহত হয় ইয়াছিন আলির ছেলে কামাল। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মাইক্রোবাস সহ সাহান (২২) ও নেছার আলী (২৩) বহিরাগত দুই(২) যুবককে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওপর সহযোগীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ইয়াছিন আলি জানান, স্থানীয় ময়দুল, রুমন, সাইদুল, ফাতির আলী, রমজান আলী, ছান্দ আলি ও ফখরুল ইসলামসহ সিলেট থেকে ভাড়া করা ১০/১২ জন সন্ত্রাসী আমার দোকানে হামলা করে আগুন লাগিয়ে দেয়।

এবং ছেলেকে পিঠি্যে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। তিনি আরো বলেন, দোকানের ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয় ও ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়িয়ে দেয়।

জুড়ী থানার ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বুধবার একপক্ষ থানায় লিখিত অভিযোগ করেন। আটক দু’যুবককে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button