স্বাস্থ্যবিধি মানছেন না খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন


নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের স্বাস্থ বিধি মানছেন না সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন। তিনি মাস্ক ব্যবহার না করেই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। এতে গোটা ইউনিয়নের সচেতন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক না পরে বাইরে চলাফেরা করলে জেল জরিমানার ঘোষণা দিয়েছেন সরকার। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে অনেক আগে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সংক্রামক রোগ আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে। আর এই আইন বাস্তবায়ন করবে জেলা ও পুলিশ প্রশাসন। আইনের ধারা অনুযায়ী কেউ মাস্ক না পরে বাইরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া কেউ যদি এই নির্দেশনা বাস্তবায়নে বাধা প্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাহলে তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কিন্তু সরকারের এই স্বাস্থ্য বিধি না মেনে প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে মিলিত হচ্ছেন সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন। জানা গেছে, তিনি মাস্ক ছাড়াই অবাধে বিভিন্ন মানুষের সাথে হাট-বাজার বা অন্যান্য স্থানে মিলিত হচ্ছেন। এতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা গ্রহণ করতে সিলেটের জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ।




