লিড নিউজ
হাওর পাড়ের মানুষের আহাজারি


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার সবকটি হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে কাচা বোরো ধানের ফসল তলিয়ে গিয়ে পচাধানের গ্যাসজনিত কারণে মাছের মৃত্যুর পর এবার ডায়রিয়ায় রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাঁস।
জানাযায় খাকি ক্যাম্পবেল প্রজাতির এই হাঁস খামারি ও কৃষকরা লালন পালন করেন। সম্প্রতি মাছ মরার পর বিভিন্ন স্থানে হাঁস মারা যাচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানাযায় বিভিন্ন খামারে মারা যাওয়া হাঁস পোস্ট মর্টেম রিপোর্টে জানা যায় হাঁসগুলি ডায়রিয়ায় মৃত্যু হয়েছে।
উপজেলার টুক দিরাই গ্রামের খামারি জুয়েল মিয়া জানান ধানও গেল ,মাছও মরলো এখন মরছে হাঁস। পরে কি হয় সর্বনাশ হবে আল্লাহ জানেন। পরিবারের লোকজনদের নিয়ে কিভাবে চলব আমরা বুঝতে পারছি না, এলাকার মানুষের আহাজারিতে আকাশ ভারি হয়ে আসছে। একের পর এক ক্ষতি হওয়ায় হাওর পাড়ের সাধারণ মানুষ আজ দিশেহারা ।




