

ফাহাদ মারুফ: কোভিড-১৯ সংক্রমনে পুরো বিশ্বের রুপ আজ বদলে গিয়েছে।। শারীরিক ও মানসিক বিপর্যয়ের সাথে সাথে অর্থনৈতিক ধস, এ যেন কল্পলোকের বিশাল এক অধ্যায়। কেউ মরছে খাদ্য সংকটে, কেউ মরছে আতঙ্কিত মানসিক ভারসাম্যহীনতায়। আবার কেউ মরছে কোভিড-১৯ এর সংক্রমক ভয়াবহতায়।
বিশ্বের কোন স্থানে আজ নেই জীবনের নিরাপত্তা। বিশেষ করে আমাদের এই ছোট দেশ বাংলাদেশে, চিরকালই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন জীবন ছিল কাল বৈশাখীর ঝড়ের মত। তারউপর আজ কোভিড-১৯ এর প্রাদুর্ভাব অচল করে দিচ্ছে পুরো দেশটিকে। বিশেষ করে অসহায় দিন খেটে খাওয়া মানুষগুলোর জন্য এ এক ভয়ংকর খাদ্য সংকটের সময়।
আর এমনই সংকটময় সময়ে মানবতার ঝুড়িতে করে কিছু খাদ্য সংগ্রহে নরসিংদীর বৌড়াকুড় এলাকায় অসহায় দুস্থ্যদের পাশে দাঁড়িয়েছেন, নরসিংদী জেলার প্রয়াত এমপি সামসুদ্দিন আহমেদ এছাক এর পুত্রবধু এবং নরসিংদী জেলার সাবেক ভাইস চেয়ারম্যান কবির আহমেদ এর স্ত্রী সালমা আক্তার ( স্বপ্না আহামেদ)।
মাঠে নেমে অসহায়দের জন্য কাজ করা এটাই তার প্রথম অভিজ্ঞতা বলে জানান। ইতিমধ্যে তিনি ১০০ পরিবারকে বাজার সামগ্রী পৌছে দিতে সক্ষম হয়েছেন। বাজার সামগ্রীতে ছিল ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা এবং ১ লিটার তেল।
আমাদের এ প্রতিবেদককে জানতে চাইলেন, লকডাওন চলাকালীন বাজার সামগ্রী কিভাবে পৌছে দিচ্ছেন মানুষের হাতে? তিনি বললেন, ‘কখনো কখনো প্রতিনিধিদের মাধ্যমে পৌছে দিচ্ছি, কখনো আমি নিজেই যাচ্ছি।’ আবারো জানতে চাইলাম, এই কার্যক্রমে আপনার অনুভূতি কি? কোন বার্তা? তিনি বললেন, ‘আমার মনে হয় এই সময়ে দুস্থ্যদের আরো বেশী সাহায্য করা দরকার। প্রয়োজনীও সাহায্য পেলে আমি আরো বেশী কাজ করতে চাই। সবাইকে অনুরোধ করবো, সবাই নিজ নিজ সামর্থ অনুযায়ী এই দিন খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলির পাশে দাঁড়ান। এটা আমাদের নৈতিক কর্তব্য।’ ।
তিনি বলেন, মানবতার সেবায় এই কার্যক্রমে সাহায্যের হাত বাড়িয়েছেন পরিচিত বন্ধু মহল ও নিজ পরিবারের কেউ কেউ। এই কার্যক্রম তিনি অব্যাহত রাখবেন করোনাকালীন দুর্যোগ পর্যন্ত।
উল্লেখ্য যে, যখন নরসিংদী জেলায় অনেকেই বাগান করার স্বপ্ন দেখেও পর্যাপ্ত জায়গার অভাবে করতে পারছিলেন না, সে সময়টাতে নরসিংদীকে সবুজ করার লক্ষ্যে কোন বাড়ীর ছাদই যেন খালি পরে না থাকে সেই লক্ষে কাজ করতে শুরু করেন সালমা আক্তার স্বপ্না। তিনি গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং ছাদবাগানীদের বাগান পরিদর্শন করে তাদের পরামর্শসহ বিনামূল্যে চারা, কাটিং বিতরন করে আসছেন তিনি।
ফেসবুক পেইজ গ্রীন নরসিংদীর মাধ্যমে বিভিন্ন সময়ে তিনি নিজের উৎপাদিত ফল ও সবজির ছবি পোষ্ট করে অন্যদের উৎসাহিত করেন। ফল ও সবজী রোপনে পরামর্শ দেন। এ ব্যাপারে তিনি বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রাম ও করে আসছেন ছাদ বাগানীদের নিয়ে। বেশ কিছু পুরস্কার ও পেয়েছেন তিনি । বাংলাদেশের কৃষির অগ্রদূত সাইখ সিরাজের ছাদকৃষি প্রোগ্রামটিতে ন্যাশনাল টিভি চ্যানেল আই’তে প্রচার হয়েছে সালমা আক্তার স্বপ্নার এই কার্যক্রম।




