লিড নিউজ

শাবিপ্রবি ইংরেজি বিভাগের নববর্ষ বরণ

মিছবা উল হক চৌধুরী, শাবিপ্রবি থেকে : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪কে বরণ করে নিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

17965357_1093785434059016_43831467_n

প্রতি বছরের ন্যায় এবারো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পক্ষ হতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং ‘ই’ হতে শুরু হওয়া এ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে মিলিত হয়।

17888055_1093807627390130_2063520338_n

এসময় ইংরেজি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বর্ষকে বরণ করে নিতে তারা নানান রংয়ের ব্যানার,ফেস্টুন,মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হয়।

মঙ্গল শোভাযাত্রায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, সহযোগী অধ্যাপক শরীফা ইয়াসমীন, প্রভাষক শেহরীন ফেরদৌস এবং প্রভাষক মো. আবু হেনা পহিল।

Related Articles

Back to top button