লিড নিউজ
দিরাই শাল্লার উপ নির্বাচন কে সামনে রেখে সমন্বয় কমিটি


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ আসন্ন সুনামগঞ্জ ২ দিরাই শাল্লার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি ড. জয়া সেনগুপ্তের নির্বাচনী সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহিবুর রহমান মানিক এমপি, এডভোকেট মজিদ খান এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাহানা রব্বানী এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সিনিয়র সাংবাদিক সালেহ চৌধুরী, আওয়ামী নেতা এমএইচ চৌধুরী, সাবেক সচিব এম আই চৌধুরী, গোলাপ গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা এডভোকেট আফতাব উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতিক, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতর আলী, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া,শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহিম চন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাবেক সভাপতি রনদা প্রসাদ রায় চৌধুরী,শাল্লার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাস, দিরাই ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল মিয়া, সুধির রঞ্জন তালুকদার, চিত্ত রঞ্জন চৌধুরী, সুরঞ্জন দাস, হাজী নুর মিয়া, ইঞ্জিনিয়ার ফরাসত মিয়া, কানুতোষ দাস, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, আওয়ামী নেতা আজিজুস সামাদ ডন,সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সাংবাদিক দিপক চৌধুরী,আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী সামছুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার অনুকূল চন্দ্র তালুকদার ডালটন সহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সিরাজদ্দৌলা তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, যুবলীগ নেতা নুরুল ইসলাম, রায়হান মিয়া সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




