লিড নিউজ
গোয়াইনঘাটে স্ত্রীকে হত্যা: ঘাতক স্বামীকে পুলিশে দিল জনতা


গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে স্ত্রীকে গলাকেটে খুন করেছে এক পাষণ্ড স্বামী। পরে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শুক্রবার রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) দুইটার দিকে গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
নিহত গৃহবধূর নাম আমিরুন নেছা (২২)। তিনি বগাইয়া হাওর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। ঘাতক আলমগীর হোসেন বর্তমানে গোয়াইনঘাট থানা হাজতে রয়েছেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে আটক করে নিয়ে আসে এবং আমিরুন নেছার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।




