লিড নিউজ

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় সকিরুন বেগম(৪৪) এক পথচারী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত সকিরুন মৌলভীবাজার সদর উপজেলার চরাউন খুশহালপুর গ্রামের মোস্তাফা মিয়ার স্ত্রী।

দুর্ঘটনার পর মাইক্রো চালক ইব্রাহীম মিয়া(৪০) ও মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে।
আটককৃত চালক ইব্রাহীম নরসিংদী জেলার রায়পুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  শনিবার বিকেলে ওসমানীনগর থানার অদুরে ভার্ড হাসপাতালের সামনে পথচারী সকিরুন বেগম রাস্তা পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগতির ইক্রোবাস(ঢাকা মেট্রো-চ-১৫-৪৬০৫) সকিরুন বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা পথচারী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, চালক ও মাইক্রো আটক করা হয়েছে।

Related Articles

Back to top button