লিড নিউজ

ওয়েসিস ডায়গনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের উদ্বোধন

নিউজ ডেস্ক: সিলেটে চিকিৎসা সেবায় সুপ্রসিদ্ধ ওয়েসিস হসপিটালের অধীনে ওয়েসিস ডায়গনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের যাত্রা শুরু হয়েছে।

গত বুধবার বিকালে নগরীর স্টেডিয়াম মার্কেটের নীচতলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ওয়েসিস হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী। উদ্বোধনের পূর্বে প্রতিষ্ঠানটির উদ্যোগে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল সম্পন্ন হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী।দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েসিস হসপিটালের এম. ডি. ডাক্তার শিপলু, এফ.ডি. ডাক্তার সোলাইমান ও পরিচালক ডাক্তার জাকির হোসেন তাপু; ন্যাশনাল হার্ট

ফাউন্ডেশনের পাবলিক সেক্রেটারি আবু তালেব মুরাদ, সাবেক কাউন্সিলর অলিউর রহমান; শায়খ আজিজ চৌধুরী, রফিকুল মাহদী চৌধুরী এবং ওয়েসিস ডায়গনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের পরিচালক ডা. শওকত আহমদ, ডা. আব্দুর রহমান, ডা. সাব্বির আহমদ, তাহমিদ সোবহান, মাসুম আহমদ ও সুমন আহমদ।

Related Articles

Back to top button