লিড নিউজ

নগরীর লামাবাজারে অস্ত্রসহ ৪ ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর লামাবাজার এলাকা থেকে ৪ চাদাবাঁজ কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতে গেলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। আটককৃতরা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর ও ওসি গৌছুল হোসেনে নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, লামাবাজার ছায়াতরু ২১/২ নং বাসার মৃত মোহন লালের ছেলে ছাত্রলীগ কর্মী অপু ঘোষ, বীলপাড়েরর ৭৩ নং বাসার মৃত বিজয় রায়ের ছেলে জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক উজ্জল রায়, দাঁড়িয়াপাড়ার মেঘনা ১৪ নং বাসার মৃত সুশীল রায়ের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য সৌরভ রায়, উত্তর বাগবাড়ি ৩৪৭ নং বাসার শশধর তালুকদারের ছেলে শুভেন্দু তালুকদার (শাওন) ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, ব্যবসায়ীর কাছ থেকে ১ম দফা চাঁদা আদায় করলেও পরবর্তীতে গ্রেপ্তারকৃতরা ওই ব্যবসায়ীর কাছে পূনরায় ১৫ হাজার টাকা দাবি করে। ব্যবসায়ী পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ আগ থেকে ওৎপেতে সেখানে অব্স্থান নেয়। এরপর চাঁদা নিতে আসলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Related Articles

Back to top button