লিড নিউজসিলেট

জেনে নিন সিলেটে টানা কতদিন বৃষ্টি হতে পারে

সিলেটমিডিয়াডেস্ক: সিলেট বিভাগে টানা দশদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় সিলেটে ৩০ এপ্রিল থেকে ৯ মে টানা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া একই কারণে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগেও এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কৃষি আবহাওয়া মহাশাখার উপ পরিচালক কাওসার পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- WRF ও GFS মডেল হতে প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী আগামী ৩০ এপ্রিল থেকে ৯ মে টানা দশদিনে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে ৩০০ মি. মি. বা তার বেশী অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ভারী বৃষ্টিপাত সম্পর্কিত বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহকে বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

 

Related Articles

Back to top button