সংবাদ বিজ্ঞপ্তিসিলেট
সাংবাদিক সেলিমের দাদার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক


নিজস্ব প্রতিবেদক: সিলেট অনলাইন প্রেসক্লাব ও সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার সাংবাদিক সেলিমের দাদা মোঃ আবু সৈয়দ আলি মিয়া সোমবার (২৮ জানুয়ারী) সকাল ৯ টায় ইন্তেকাল করেছেন।
সকাল ১১ ঘটিকায় হিয়াবরন মোল্লাপাড়া জামে মসজিদ ( সিলেট) উনার ১ম জানাজা এবং রাত ৯ ঘটিকায় রসুল্লাবাদ জামে মসজিদ (বি-বাড়িয়া) ২য় জানাজা অনুষ্টিত হবে। এতে সবার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন সাংবাদিক সেলিম।
এদিকে এক বার্তায় সিলেট মিডিয়ার প্রধান সম্পাদক মিসবাহ মনজুর জানান, আল্লাহ উনার ছেলে মেয়েসহ সকল স্বজনদের শান্তি দিন। এবং উনাকে আল্লাহ বেহেস্ত নসীব করুন।
অন্যদিকে গভীরশোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট মিডিয়া ডটকমের সকল স্টাফবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




