লিড নিউজ

সিলেটসহ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা  বৃহষ্পতিবার থেকে সিলেটসহ দেশব্যাপী একযোগে শুরু হয়েছে। সকালে সিলেট নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে পরীক্ষার্থীদের সুশৃংখলভাবে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
পরীক্ষা উপলক্ষে সকাল ৮টা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের বিভিন্ন কেন্দ্রে হাজির হন। বিশেষ করে এবার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা থাকায় অনেকের মধ্যে নির্ধারিত সময়ের পূর্বে কেন্দ্রে উপস্থিত হওয়ার তাড়াহুড়ো ছিল।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী রয়েছে। ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৯ হাজার ১শ’৮০ পরীক্ষার্থী।

Related Articles

Back to top button