লিড নিউজসিলেট বিভাগ

বানিয়াচংয়ে সেনা টহল জোরদার

বানিয়াচং প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে এবং বাজারে ও রাস্তাঘাটে মানুষের জনমাগম ঠেকাতে হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ এর নেতৃত্বে উপজেলার বড়বাজার এবং গ্যানিংগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়কে সেনা অভিযান পরিচালিত হয়েছে।

এসময় রাস্তায় চলাচলকারীদের সতর্ক করে দিচ্ছেন তারা। হ্যান্ড মাইকে মানুষকে রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। গাড়ি নিয়ে যাদের রাস্তায় দেখা গেছে তারা কেন রাস্তায় বের হয়েছেন তাও জানতে চান এবং এবং সর্বদা মাস্ক ব্যবহার করারও পরামর্শ দেন সেনা সদস্যরা।

বানিয়াচংয়ে করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে সচেতন করতে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ।

Related Articles

Back to top button