প্রবাসসিলেট বিভাগ

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

কে.এম. সুহেল আহমদ, কাতার থেকেঃ
কাতারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধা নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২৭ জুন (রবিবার) সকালে দেশটির দুহাইল এলাকায়।
নিহত যুবকের নাম সরোয়ার হোসেন শিহাব (২১)।
তাঁর দেশের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায়।
কাতারে থাকা শিহাবের ভাই শাওন মারফত জানা যায়, শিহাব দুই বছর আগে কাতারে আসেন। একটি কোম্পানির হয়ে সে তালাবাতে রাইডার হিসেবে চাকরি করতো। তার মরদেহ বর্তমানে হামাদ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে মরদেহ দেশে প্রেরণ করতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তিনি।
এদিকে শিহাবের ফেসবুক প্রোফাইলে দেখা যায়, সর্বশেষ পাবলিক পোস্ট হিসেবে ৫ মে প্রোফাইল ছবি আপডেট করেছিলেন তিনি। এর আগের দিন ৪ মে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, কাউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা। সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত হওয়ার খবরে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button