সিলেট বিভাগ

মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল । শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এরআগে শুক্রবার (১লা জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে তার সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জামালপুর এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- নাসিরনগর উপজেলার শংকরাদহ গ্রামের মৃত আব্দুল হোসেন এর ছেলে আনোয়ার হোসেন (২৪) উরফে পূর্বভাগ গ্রামের সোয়াব মিয়ার ছেলে শাহিন মিয়া (১৯)।

বিষয়টি নিশ্চিত করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে,মাদক ব্যাবসায়ী যেই হোক না কেন বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা হয়েছে।

Related Articles

Back to top button