সিলেটসিলেট বিভাগ
সিলেটে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

সিলেট মিডিয়া ডেস্ক।। ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।অদ্য ১৩/০৭/২০২১খ্রিঃ অনুমান ১৩:৩৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক জনাব মোঃ এসএম মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক জনাব সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ আব্দুস সালাম, এসআই(নিঃ)/মো. রফিকুল ইসলাম, এএসআই(নিঃ)/ মো. গিয়াস উদ্দিন, এএসআই(নিঃ)/১৬২ মো. ইকবাল হোসেন, এএসআই(নিঃ)/বিশ^জিত রায়, কনস্টেবল/৯৩৫ হুমায়ূন কবির, কনস্টেবল/১০০৩ সুজিত দাস, কনস্টেবল/৮৫৪ আবুল কালাম, কনস্টেবল/৭৩৬ উত্তম রায়, কনস্টেবল/৪২৫ মনোরঞ্জন চক্রবর্তী -দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মহাজনপট্টি কাষ্টঘর রোডস্থ মায়া হোটেল এর সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ রুবেল হোসেন (২৭), পিতা- মোঃ হাসান আলী, মাতা- কুলসুম বেগম, সাং-মোলাইত, ডাক- টেংরা, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর, বর্তমানে- হযরত শাহজালাল (রহঃ) মাজার প্রাঙ্গন, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে শাহজালাল মাজার এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।




