লিড নিউজ

দিরাইয়ে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলা গণ মিলনায়তন হলে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান। বক্তব্য রাখেন দিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন দাস, শুকুর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। এ জন্য প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর ও সমাজের নেতা উল্লেখ করে তিনি বলেন সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কাজ করছেন বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের সবার আগে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার আপনাদের বেতন বৃদ্ধি সহ আধুনিক যুগোপযোগী শিক্ষাদানে মাল্টিমিডিয়া ক্লাশের ব্যবস্থা করা হচ্ছে।
আগামীতে আরও ব্যাপক পরিসরে খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Related Articles

Back to top button