লিড নিউজ

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড খাদিমনগর ইউনিয়ন

মোঃ মতিউর রহমান : সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের অধিকাংশ এলাকা ঘূর্ণিঝড়ে তান্তবে লন্ড বন্ড করে দিয়েছে এই ইউনিয়নের অধিকাংশ গ্রাম। ঘূর্ণিঝড়ে কারণে ৩ নং ওয়ার্ডের বাউয়ার কান্দি, শিমুল কান্দি, বরইকান্দি, বাইশটিলা, পিরের গাঁও, মধুটিলা, পুকুরিয়া কান্দি, সাহেবের বাজার এলাকার দেবাইর বহর, ফতেগড়, ফরিংউরা, বাজারতল, ছালির মহল, পাঠান গাঁও, বড়বন, ঘোড়ামারা, কান্দিরপথ, মুড়ারগুলে সহস্রাধিক ছোট বড় গাছ ভেঙ্গে পড়েছে।

এর মধ্যে সাহেব বাজার এলাকায় সব চেয়ে বেশি ক্ষতি গ্রস্হ হয়েছে আলীনগর গ্রাম। খাদিমনগর ইউনিয়নে গোটা সাহেব বাজারে পল্লী বিদ্যুৎ আওতাভুক্ত ও ৩নং ওয়ার্ডে পিডিবির আওতাভুক্ত গ্রামে বিদ্যুৎতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সরেজমিন দেখা যায়, খাদিমনগর ইউনিয়নের অধিকাংশ এলাকায় ছোট বড় সহস্রাধিক গাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছে।

কোন কোন এলাকায় এখন ও রাস্তার মধ্যে অনেক গাছ পড়ে থাকতে দেখা যায়। বিশেষ করে ঘূর্ণিঝড়ের কারণে অনেক ঘড় বাড়ী সম্পূর্ণরুপে বিধ্বস্ত হয়েছে বাউয়ার কান্দির রজব আলী, মাসুক মিয়া, শমশের আলী, আঃ আহাদ, শিমুল কান্দির আব্দুল রাজ্জাক, আনা মিয়া, সমসু মিয়া, আঃ রহিম, সানুমিয়া, ফুলছান বিবি।

অনেক জায়গায় বিদ্যুৎতের খুটি ভেঙ্গে পড়ার কারণে এখন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এমন একটি সময় এই ঘূর্ণিঝড় আসল যখন এই ইউনিয়নে রেকর্ড সংখক বেড়েছে গরু চুরির ঘটনা, বার বার মানুষের বাড়ীতে হানা দিচ্ছে ডাকতরা, কৃষকদের সোনার ফসল তলিয়ে গেছে পানিতে,এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ঐ ইউনিয়নের লোকজন।

৩নং ওয়ার্ডের বাউয়ার কান্দির বাসিন্দা শমশের আলী বলেন ঝড়ের কারণে এই এলাকায় আমার বাড়ী সহ অনেক মানুষের ঘড়বাড়ী উড়ে নিয়ে গেছে, আমরা এখন অসহায় হয়ে পড়েছি, কিভাবে বাড়ী নতুন করে তৈরী করব ভেবে পাচ্ছিনা, অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে সরকারের কাছে সহযোগীতা কামনা করেন।

এ দিকে ঘূর্নিঝড়ের ফলে শনিবার রাত থেকে খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার পুরো এলাকা পল্লী বিদ্যুৎ আওতাধীন গ্রাহক বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, দুর্বল হয়ে পড়েছে সব মোবাইল ফোনের নেটওয়ার্ক।যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডিজি এম মোঃ ইমদাদুল ইসলাম জানান শনিবার রাতের প্রচন্ড ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সাব স্টেশনে বজ্রপাতে বিকল হয়ে পড়েছে, পাশাপাশি ৩ টি খুটি ভেঙ্গে যায় এর কারনে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, আগামীকাল নাগাত বিদ্যুৎ সরবরাহ সাবাভিক হবে বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী জানান তাহার ওয়ার্ডে কমবেশি ক্ষতি হয়েছে বিশেষ করে আলীনগর এলাকায় সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

এ দিকে এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা কি জানতে চাইলে খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন জানান আমার ইউনিয়নে ঘূর্ণিঝড়ের ব্যাপকতার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক বেশি।

এখনও প্রত্যন্ত এলাকা থেকে নতুন করে আর তথ্য আমার কাছে এসেছে।এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে সরকারের সহযোগীতা একান্ত প্রয়োজন। ক্ষয় ক্ষতির সঠিক তথ্য উপজেলা প্রশাসনকে জানানো হবে।

Related Articles

Back to top button