লিড নিউজ

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে বৈশাখী দেব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। বৈশাখী স্থানীয় অশোক দেবের মেয়ে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে কর্মধা ইউনিয়নের ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, বাড়ির পাশের পুকুরে হাত-পা ধুতে গিয়ে পানিতে ডুবে মারা যায় বৈশাখী। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

Related Articles

Back to top button