লিড নিউজসারাদেশ

মানুষ এত নিষ্ঠুর হতে পারে!

নিউজ ডেস্ক: বাগেরহাটের কৃষকের একটি গাভীর চার পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে মোরেলগঞ্জ উপজেলায় বড়পরি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার ভোরে কৃষক মান্নান হাওলাদার গোয়াল ঘরে গিয়ে দেখেন তার একটি গাভী নেই। পরে প্রায় এক কিলোমিটার দূরে হোসেন আলী হাওলাদারের বাড়ির কাছে পান গাভীটির মাথা ও শরীরের কিছু অংশ।

এ বিষয়ে কৃষক মান্নান হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার কারণে রাতে কেউ তার গর্ভবতী গাভীটি গোয়ালঘর থেকে নিয়ে চারটি পা কেটে নিয়ে গেছে এবং মাথা ও লেজ বিচ্ছিন্ন করে ফেলে রেখে গেছে। এতে তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজ দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে বিষয়টির অনুসন্ধান চলছে।” জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, এমন অমানবিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

Related Articles

Back to top button