লিড নিউজ
বানিয়াচংয়ে ট্রাক খাদে: নিহত ১


বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাক খাদে পড়ে এর চালক বাবুল মিয়া (৪০) নিহত হয়েছেন। নিহত বাবুল উপজেলার কাপাশিয়া গ্রামের বাসিন্দা।
শনিবার সকালে উপজেলার পুকরা ইউনিয়নের বাঘজোড় গ্রামের নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, সকালে বাঘজোড় এলাকায় নবীগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক বাবুল মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




