লিড নিউজ

জেনে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি

ক্রীড়া ডেস্ক : ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। আসরে আটটি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট শুরুর আগে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে লড়বে দলগুলো। তাই আসরের মূল পর্ব মাঠে গড়ানোর আগে দলগুলোর গা-গরমের এ সকল ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি।

অংশগ্রহণকারী আট দলের মধ্যে ছয়টি দল প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিবে। তবে এ যাত্রায় নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে ভিন্ন পথ অবলম্বন করছে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। কোনো প্রকার প্রস্তুতি ম্যাচে দল দুটি অংশ না নিয়ে নিজেদের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে।

প্রস্তুতি ম্যাচের ঘোষিত সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ২৭ মে বার্মিংহামে এবং ৩০ মে ওভালে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি পর্ব ২৬ মে শুরু হয়ে চলবে ৩০ মে পর্যন্ত। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা প্রতিটি দলই দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, প্রস্তুতি পর্বের ম্যাচগুলো বার্মিংহামের এজবাস্টন এবং লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button