লিড নিউজসিলেট

ওসমানীনগরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার উপজেলার তাজপুর ইউনিয়নের গুপ্তপারা গ্রামের সৌদি প্রবাসী মাসুক মিয়াকে (৪0) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত একটার দিকে গ্রামতলা ও গুপ্তপারা মাঝামাঝি সড়কে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে থবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ।

নিহত মাসুক মিয়া গুপ্তপারা গ্রামের মৃত কদরিছ মিয়ার ছেলে।

সিলেট ওসমানীনগর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সড়কের পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। হত্যার পর দুর্বৃত্তরা লাশ রাস্তার পাশের জমিতে ফেলে রেখে যায়। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

Related Articles

Back to top button