লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে ভারতীয় বিড়িসহ ১জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সিলেটের মেজরটিলায় ৪১ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন)সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের প্যারাগন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত গাড়িচালক রহমত উল্লাহ (২২) সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর ১ম খন্ডের সোনা উল্লাহর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত বিড়ি চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনার কথা স্বীকার করেছেন গাড়িচালক।

তার বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা দায়ের করে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button