লিড নিউজ

জৈন্তাপুরে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে শ্মশানঘাট হতে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর পুলিশ।
মঙ্গলবার বিকালে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ছুটে যায় এবং থানা পুলিশকে খবর দেয়।
নিহত ব্যক্তি হলেন- জৈন্তাপুর উপজেলার উত্তর মহাইল গ্রামের মৃত হরুনা দাস এর ছেলে নিত্যানন্দ দাশ(৬০)।
জানা যায়, ১৪ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের সনাতন ধর্মালম্বীদের (শ্মশান ঘাট) স্থানীয় মরাপুড়ার টুক নামক স্থানে রাখাল ছেলেরা এক বৃদ্ধ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে।সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল হতে ২টি বিষের বোতল এবং ১টি কাস্তে (ধান কাটার কাচি) জব্দ করে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরী করে অধিকতর তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button