লিড নিউজ

জামালগঞ্জে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

কৃষকলীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট শামীমা শাহরিয়ার বলেন,  হাওর এলাকার  সবগুলি বাজারে  বিভিন্ন পন্যের ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট থেকে টোল আদায় করা হচ্ছে বলে শুনা যাচ্ছে। যা অন্যায় ও বে আইনী। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন হাওরের সাধারণ জনগণ।  বিভিন্ন পন্যের হয় ক্রেতা নয় বিক্রেতা যে কোন একপক্ষের কাছ থেকে টোল আদায়ের জন্য ইজাদারদের অনুরোধ জানান। এ ব্যাপারে প্রশাসনের বিশেষ  তদারকিরও অনুরোধ জানান।
এছাড়া সকল প্রকার সরকারী বেসরকারি ও এনজিও ঋনের সুদ কিস্তির তাগিদ বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।পরিশেষে প্রায় দুইশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তোলে দেন শামীমা শাহরিয়ারসহ আওয়ামিলীগ নেতা কর্মীগণ।

Related Articles

Back to top button