প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০১৭, ৫:৫০ এ.এম
জামালগঞ্জে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ আবুল কালাম জাকারিয়া : জামালগঞ্জে হাওর মাতা শামীমা শাহরিয়ার'র ত্রাণ বিতরণ করা হয়েছে।
১১ জুন রবিবার বিকাল ৫ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলাধীন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মৌলীনগর গ্রামে ভীমখালী ইউপি আওয়ামিলীগ সভাপতি মোঃ আখতারুজ্জামান আখতার'র সভাপতিত্তে ও জেলা কৃষকলীগের সদস্য দৈনিক কাজির বাজার পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি মোঃ নিজাম নূরের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনিষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজদ,শামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের,কৃষকলীগ নেতা আলমগীর কবির, সোহেল মিয়া, আকবর আলী, পারভেজ আহমদ,মৌলীনগরের প্রবীণ মোড়ব্বি আমজদ হোসেন, ছাত্রনেতা ইব্রাহীম খলিল, মাহমুদুল হাসান তারেক, রবিন, সায়েক রাজা,প্রমুখ।প্রধান অতিথি
কৃষকলীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, হাওর এলাকার সবগুলি বাজারে বিভিন্ন পন্যের ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট থেকে টোল আদায় করা হচ্ছে বলে শুনা যাচ্ছে। যা অন্যায় ও বে আইনী। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন হাওরের সাধারণ জনগণ। বিভিন্ন পন্যের হয় ক্রেতা নয় বিক্রেতা যে কোন একপক্ষের কাছ থেকে টোল আদায়ের জন্য ইজাদারদের অনুরোধ জানান। এ ব্যাপারে প্রশাসনের বিশেষ তদারকিরও অনুরোধ জানান।
এছাড়া সকল প্রকার সরকারী বেসরকারি ও এনজিও ঋনের সুদ কিস্তির তাগিদ বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।পরিশেষে প্রায় দুইশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তোলে দেন শামীমা শাহরিয়ারসহ আওয়ামিলীগ নেতা কর্মীগণ।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie