লিড নিউজ

সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৩ নভেম্বর

ব্যবসায়ী সমিতির আহবায়ক রায়হান আহমদের সভাপতিত্বে ও মোঃ ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন সাহেবের বাজার দাখিল মাদ্রাসার সুপার ও ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার কবি জহীর মোহাম্মদ।  দীর্ঘ দিন পর এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে বিরাজ করছে আনন্দের আমেজ। কারা আসছেন নতুন নেতৃত্বে এ নিয়ে চলছে জল্পনাকল্পনা, বইছে নির্বাচনি হাওয়া।
 তফসিল ঘোষণা অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডেরর মেম্বার মোঃ আনছার আলী, ব্যবসায়ী সমিতির সহকারী নির্বাচন কমিশনার মাহবুব আলম, মোঃ সেলিম উদ্দীন, মোঃ আবুল কাশেম, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ দিলোয়ার হোসেন, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, ব্যবসায়ী আব্দুল মুমিন, মোঃ শফিকুর রহমান।

Related Articles

Back to top button