প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০১৭, ১২:৩৮ পি.এম
সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৩ নভেম্বর

মোঃ মতিউর রহমানঃ- সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার ব্যবসায়ী কমিটির দ্বি বার্ষিক নির্বাচন ২৩ নভেম্বর রোজ বৃহস্পতি বার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪ নভেম্বর রাতে সমিতির কার্যালয়ে তফসিল ঘোষণা করা হয়েছে।
ব্যবসায়ী সমিতির আহবায়ক রায়হান আহমদের সভাপতিত্বে ও মোঃ ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন সাহেবের বাজার দাখিল মাদ্রাসার সুপার ও ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার কবি জহীর মোহাম্মদ। দীর্ঘ দিন পর এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে বিরাজ করছে আনন্দের আমেজ। কারা আসছেন নতুন নেতৃত্বে এ নিয়ে চলছে জল্পনাকল্পনা, বইছে নির্বাচনি হাওয়া।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডেরর মেম্বার মোঃ আনছার আলী, ব্যবসায়ী সমিতির সহকারী নির্বাচন কমিশনার মাহবুব আলম, মোঃ সেলিম উদ্দীন, মোঃ আবুল কাশেম, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ দিলোয়ার হোসেন, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, ব্যবসায়ী আব্দুল মুমিন, মোঃ শফিকুর রহমান।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie