লিড নিউজ

প্রধানমন্ত্রীর নির্দেশে ড. জাফর ইকবালকে ঢাকায় প্রেরণ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর নির্দেশের পর উন্নত চিকিৎসার জন্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে  বলে জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

তিনি জানান, জাফর ইকবালের মাথার পিছনের দিকে ২টি, পিঠে ১টি ও বাম হাতে ১টি জখম রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আগে দুর্বৃত্তের হামলায় ছুরিকাহত ড. জাফর ইকবালকে ঢাকায় এনে উন্নত চিকিৎসার দাবি জানান শাহবাগে জড়ো হওয়া বিক্ষোভকারীরা।

Related Articles

Back to top button