লিড নিউজ
মৌলভীবাজারে একাধিক মামলার আসামি গ্রেফতার


সিলেটমিডিয়াডেস্ক: মৌলভীবাজারে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি দেওয়ান হারুনুর রশিদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত হারুন সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দেওয়ান কামরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার শহরের কলিমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী এএসআই অলিউল হাসান জানান, হারুনুর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।
বিবার্তা




