লিড নিউজ

এবার আসামি ছিনতাই!

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রেফতারকৃত আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কালারুকা ইউপির করছখালী গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করছখালী গ্রামের মৃত সূরুজ আলীর পুত্র একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি আরকান আলীকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার উদ্যোগ নেন।

বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসার পর গ্রেফতারকৃত আরকানের আত্মীয়স্বজন মিলে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেয়। এ সময় তাদের হামলায় এএসআই জহির, কনস্টেবল মাহবুব, কনস্টেবল নির্মল সিংহ ও স্থানীয় আব্দুল হক নামের এক ব্যক্তি আহত হন। এদেরকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও পালিয়ে যাওয়া আসামির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র আজির উদ্দিন (৩২) নামের একজনকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে সাব-ইন্সপেক্টর সফিকুল ইসলাম বাদি হয়ে আরকান ও আজিরসহ ১৪ জানের বিরুদ্ধে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।

ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Related Articles

Back to top button