লিড নিউজ
বানিয়াচংয়ে ভর্তূকি মূল্যে কৃষকদের মাঝে ধানকাটা মেশিন প্রদান


রায়হান উদ্দিন সুমন : বানিয়াচংয়ে ভর্তূকি মূল্যে কৃষকদের মাঝে কমবাইন্ড হারভেস্টার মেশিন (ধানকাটা) ও ৭টি রিপার যন্ত্র প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে পরিষদ মাঠে যন্ত্রপাতি প্রদান করেন এমপি আবদুল মজিদ খান। ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। খামার যান্ত্রিককরণ মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ বিভাগ প্রদান করে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূর-এ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, উপাধক্ষ্য আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, শ্রমিক লীগ আহবায়ক অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন প্রমূখ।




