লিড নিউজ

জগন্নাথপুরে কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলায় কাল বৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘড়বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে হাওরবেষ্টিত উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা খাগাউড়া, সমধন, স্বজনশ্রী, ভরাউটগ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে কাঁচাঘর বাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গাছ-পালাসহ বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে পড়ে যায়।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জানান, কাল বৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে কাঁচাঘরবাড়ি, ও পাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Related Articles

Back to top button