লিড নিউজ

শাবিপ্রবি ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষার দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ

আগামী ২ জানুয়ারি  ২০১৮ খ্রিস্টাব্দ  থেকে দ্বিতীয় অপেক্ষমাণ মেধা তালিকায়(সাধারণ ও কোটা)  ভর্তি কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের  ভর্তি পরীক্ষা কমিটি ২০১৭-১৮ এর সভাপতি অধ্যাপক ড. আব্দুল গনি  জানান, আগামী ২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টায় ‘বি’ ইউনিটের় দ্বিতীয় অপেক্ষমাণ মেধা তালিকা গ্রুপ-১ থেকে ৮২৩-১৪০০ এবং গ্রুপ-২ থেকে ১৬-২৩ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে। গ্রুপ-১ এর মেধা তালিকা থেকে  ভর্তির পর ‌বি ইউনিটের গ্রুপ-১ এর অপেক্ষমাণ তালিকা থেকে মুক্তিযোদ্ধা কোটার ১৬-২৭, প্রতিবন্ধী ৩-৪, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫-৬ জন এবং গ্রুপ-২ এর অপেক্ষমাণ তালিকা থেকে মুক্তিযোদ্ধা কোটায় ২-২ জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
একই দিন দুপুর ২টায় এ ইউনিটের বিজ্ঞান, মানবিক শাখার শূন্য আসনগুলোতে অপেক্ষমাণ মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। এদিন় বিজ্ঞান, মানবিক বিভাগের অপেক্ষমাণ মেধা তালিকার যথাক্রমে ২২১-৪০০, ৪০-৪৫ জনকে ডাকা হয়েছে।
 দুপুর ২টায় বিজ্ঞান শাখার মুক্তিযোদ্ধা কোটার ৪-৬, পোষ্য কোটার ৪-৫ , মানবিকে মুক্তিযোদ্ধা কোটার ২-২ জন এবং তিনটি বিভাগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তির জন্য ৫-৮ পর্যন্ত  ডাকা হয়েছে।
 বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির সময় শিক্ষার্থীদেরকে  ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও মার্কশীট, প্রত্যেকটি সনদের দুই কপি করে ফটোকপি এবং ভর্তির জন্য ৬৮৫০-/ টাকা আনতে বলা হয়েছে। কোটায় আবেদনকারী শিক্ষার্থীদেরকে নিজ নিজ কোটার সনদ নিয়ে আসতে হবে।

Related Articles

Back to top button