

মিডিয়া ডেস্ক: ভূয়া ডিবি পুলিশ’র অফিসার পরিচয় দিয়ে তদন্তের নামে চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়া আন্তজেলা অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ২টায় বানারীপাড়া থানার এস.আই মোশারেফ হোসেন গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল বিমান বন্দর থানার বাবুগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ভূয়া ডিবি পুলিশ’র অফিসার বরগুনার কদমতলা এলকার ইসমাইল হোসেনের ছেলে কবির হোসেন ও তার সহযোগী ভূয়া কনেষ্টেবল বাউফলের হোসনাবাদ এলাকার বারেক মৃধার ছেলে আলাউদ্দিন মৃধা এবং কলাপাড়ার সোনাতলা এলাকার মৃতঃ ছত্তার কাজীর ছেলে রফিক কাজীকে গ্রেফতার করেন।



