লিড নিউজ

দিরাইয়ে বন্যার্তদের মাঝে রোটারি সুরমা জোন’র অর্থ বিতরণ

দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ সুরমা জোন’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ সেন্টারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কে নগদ ৩ হাজার করে অর্থ প্রদান করা হয়। দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীর সভাপতিত্বে ও সুরমা জোন’র জাকির আহমদ চৌধুরীর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গর্ভনর অধ্যাপক ড. মোঃ তৈয়ব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা জোন’র সহকারী গর্ভনর ড. তোফায়েল আহমদ, অধ্যাপক জয়ন্ত কুমার দাস, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস। উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, ছাত্রনেতা এটিএম ফখরুল প্রমুখ।

Related Articles

Back to top button