পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক হলেন মাহবুবুল হক


নিউজ ডেস্ক: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে মাহবুবুল হক কে নিয়োগ প্রদান করা হয়েছে।
মাহবুবুল হক ১৯৮৫ সালের ১৮ ফেব্রুয়ারী তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। জনাব হক ১৯৭৫ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এস.এস.সি, ১৯৭৭ সালে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি এবং ১৯৮০ ও ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে কৃতিত্বের সাথে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
ইন্সট্রুমেন্টেশন বিষয়ে বিষেশজ্ঞ মাহবুবুল হক সমগ্র কর্মজীবনে সাভারস্থ ইন্সটিটিউট অব ইলেকট্রনিক্স এর রিপেয়ার এন্ড মেইনটেন্যান্স বিভাগে এবং পরবর্তিতে নিউক্লিয়ার ইলেকট্রনিক্স বিভাগে কর্মরত ছিলেন। পাশাপাশি ২০১১ সাল থেকে তিনি উক্ত ইন্সটিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকা, জার্মানি, অষ্ট্রিয়া, ভিয়েতনাম, কোরিয়া, সিংগাপুর, ভারতের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে নানারকম গবেষণা এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে বিষয় বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
বর্তমানে তিনি ÒRadiation effect on semiconductor devicesÓ Ges ÒIncrease the efficiency of solar cellÓ এর উপর গবেষণা করছেন। মাহবুবুল হক ১৯৬১ সালের ২ জানুয়ারী রাজশাহীতে একটি সম্ভ্রাšত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষের আদি নিবাস পাবনার বেড়া উপজেলার চাকলা গ্রামে, পিতার নাম মোজাম্মেল হক এবং মাতার নাম রিনি মমতাজ হক।




