লিড নিউজ

বিয়ানীবাজারে ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলভ্গ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রি লুট করে পালিয়ে যায়। জানা যায়, দিঘলভাগ এলাকার লালা মিয়া বাড়িতে ১০/১২ জনের ডাকাত হানা গেয়। ঘরে কেসিসির গেইটের তালা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। লালা মিয়া ও তার প্রবাসী ছেলে রাজু ডাকাতদের উপস্থিতি টের পেরে বাঁধা দিতে গেলে ডাকাতদের হামলার শিকার হন। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত সদস্যরা পিতা-পুত্রকে বেঁধে বাথরুমে আটকে রাখে। পরে পরিবারের মহিলাদের অস্ত্রের মূখে ভয় দেখিয়ে ১০/১২ ভর্তি স্বর্ণ, নগদ ১লাখ ৩০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রি লুট করে পালেয় যায়। শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার খান জাহেদ বলেন, লালা মিয়া লোহা জাতীয় অস্ত্র দিয়ে শরীরে দুই জায়গায় আঘাত করেছে ডাকাতরা। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles

Back to top button