লিড নিউজ
হবিগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হোসনা আক্তার পলি (২০)উপজেলার বাদে রামেশ্বরপুর গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া রিপোর্ট দেখে বিস্তারিত জানান যাবে।




