লিড নিউজ

নবীগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রোকনপুরে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে
লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর নামকস্থানে মহাসড়কের পাশে একটি ২১ ইঞ্চির টিভির বক্স পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় বক্সটি খুললে কম্বল দিয়ে মোড়ানো রশি বাধা অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর লাশ দেখতে পান।

পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে উদ্ধারকৃত কিশোরীর শরীরের মুখে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

Related Articles

Back to top button