লিড নিউজ

বিয়ানীবাজার কলেজ রোডে ড্রেনের ভেতর থেকে বেরিয়ে আসছে প্লাস্টিক রেক, ঝুড়ি

নিজস্ব প্রতিনিধি : পানি নিষ্কাশনের জন্য সড়কের পার্শ্ববর্তী ড্রেন থাকলেও ড্রেনের ভেতর থেকে বেরিয়ে আসছে প্লাস্টিকের রেক, জুড়ী, প্লাস্টিকের বিভিন্ন আকৃতির বোতল, বেগ, পলিতিনসহ বিভিন্ন ধরনের ময়লা। এসব ময়লার স্থান ড্রেনে না হলেও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক থাকতো।
মঙ্গলবার দিনভর বৃষ্টি উপেক্ষা করে কলেজ রোডের দক্ষিণ পার্শ্বের ড্রেন পরিস্কারে নামে পৌরসভা। নব নির্বাচিত মেয়র আব্দুস শুকুরের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেনের ভেতর থেকে ময়লা পরিস্কার করেন। এসময় পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপাতত দৃষ্টিতে কলেজ রোডের পুরাতন ড্রেনগুলো গভীরতা দুই ফুট মনে হলেও ড্রেন থেকে ময়লা অপসারণ করার পর সেটা আস্ত মানুষ সমান গভীরতা ধারণ করে। দীর্ঘদিন সঠিক প্রক্রিয়ায় ড্রেন পরিস্কার না করায় ড্রেনের ভেতর ময়লার স্থুপ তৈরী হয়েছিলো। যা পরিস্কার করার পর এর গভীরতা স্পষ্ট হয়। বৃষ্টির মধ্যে ড্রেন থেকে ময়লা অপসাারণ প্রক্রিয়া প্রত্যেক্ষ করেন পৌর মেয়র আব্দুস শুকুর। এসময় প্রত্যেক্ষদর্শী পথচারী ও ব্যবসায়ীরা তাাঁর কাজের প্রশংসা করেন।
কলেজ রোডের ব্যবসায়ী সুমন বলেন, ড্রেনের এতো ময়লা ছিল দেখে বুঝার উপায় ছিল না। অথচ প্রায়ই ড্রেন পরিস্কার করা হতো। এসব শ্রমিকরাই পরিস্কার করতো। কিন্তু আজ তারাই পরিস্কার করছে আর ড্রেন থেকে ময়লা আবর্জনা বেরিয়ে আসছে।
পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, যেভাবে অবস্থা ড্রেন রয়েছে সেটাকে যদি সঠিকভাবে ব্যবহার যায় তাহলে শহরে জলাবদ্ধতা অর্ধেক হ্রাস পাবে। কিন্তু শহরের ব্যবসায়ীসহ আমরা যারা দীর্ঘ সময় শহরে অবস্থান করি তাদের উচিত ড্রেনে কোন ময়লা না ফেলা। মুলত আমরা ড্রেনে ময়লা ফেলে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দিচ্ছি। তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য আলাদা ও দৃষ্টি নন্দন বাস্কেট বসানো হবে। সকলের উচিত এসব বাস্কেটে ময়লা ফেলা।

Related Articles

Back to top button