লিড নিউজ
দিরাইয়ে সরকারী খাস ভূমিতে মাটি কাটছে প্রভাবশালীরা


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকায় সরকারী খাস ভূমিতে জোরপূর্বক মাটি কাটছে প্রভাবশালীরা। মঙ্গলবার শ্যামারচর গ্রামের আবু সালাম (৫০) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত শতাধিক মানুষের স্বাক্ষরিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ্য করেন সতানন্দ পুর মৌজার জেল নং ২৭, খতিয়ান নং ১ এর ৯৬৫০ নং দাগের এক একর ৫০ শতাংশ জমি সরকারী বিধি অনুযায়ী বন্দোবস্ত নিয়ে ওই ভূমিতে অবস্থিত ডোবা থেকে পানি দারা, আমি সহ এলাকার কৃষকগণ বোরো জমিতে পানি দিয়ে ফসল ফলাইয়া আসিতেছি। হঠাৎ করে এলাকার চিহ্নিত ভূমি লোভী আবুল কালাম (৪০) আবুল কালামের স্ত্রী, জাহানারা বেগম (৩৫) সহ তার সহযোগীরা ৪-৬ দিন আগে লিজ জোরপূর্বক মাটি কাটা শুরু করে, আমি তাদের কে মাটি কাটতে বাধা দিলে তারা আমাকে প্রাণে মারার হুমকি দেয়। আমি সুনামগঞ্জ আদালতে মামলা করলে মাননীয় আদালত তদন্ত জন্য উপজেলা ভূমি অফিসে নোটিশ দিলে উপজেলা ভূমি অফিসারের সার্ভেয়ার রুহুল আমিন তদন্তের জন্য গত ৯ ফেব্রুয়ারী বর্ণিত ভূমিতে গেলে বিবাদীগন ও তার সহযোগীরা বিজ্ঞ আদালতের তদন্ত কাজে বাধাগ্রস্থ করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রতন কুমার দাস বলেন আমরা উভয়পক্ষ কে নিয়ে সালিশে বসে সার্ভেয়ার এনে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হয়, পরে জানতে পারি আবুল কালাম ও তার সহযোগীরা সার্ভেয়ার আসলে জায়গা নির্ধারণে বাধা সৃষ্টি করলে বিষয়টি আর শেষ হয়নি এখন আইনানুগ ব্যবস্থা ছাড়া উপায় নাই।




